,

সালমানের পরিবর্তে অক্ষয়!

news-image

 

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। এ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করে আসছিলেন জনপ্রিয় অভিনেতা সালমান খান। তবে এ অনুষ্ঠানের পরবর্তী সিজন অর্থাৎ ‘বিগ বস সিজন-১১’ তে সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে ‘খিলাড়ি’খ্যাত অক্ষয় কুমারকে।

একটি সূত্রের তথ্যানুসারে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘কয়েক বছর ধরেই বিগ বস থেকে সরে যেতে চাইছেন সালমান খান। প্রত্যেক বছরই সময়ের অভাবে বিগ বস অনুষ্ঠানটি সঞ্চালনা করতে পারবেন না বলে ঘোষণা দেন। কিন্তু এবার অনুষ্ঠানটি আর চালিয়ে না যাওয়ার ব্যাপারে তিনি খুবই গুরুত্ব দিয়ে ভাবছেন। অক্ষয় কুমারের জনপ্রিয়তার কথা ভেবে তাকে সালমানের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।’

সালমানের মতো অক্ষয়ও সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। তাকে নিতেও নির্মাতাদের বেশ বেগ পেতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে সূত্রটি বলেন, ‘কালার্স (যে চ্যানেলে বিগ বস অনুষ্ঠানটি প্রচারিত হয়) এবং অনুষ্ঠানের প্রযোজক এনডেমল অক্ষয়কে নিতে খুবই আগ্রহী। তারা তাকে নিবেন।’

আন্তর্জাতিক রিয়েলিটি শো ‘সেলেব্রিটি বিগ ব্রাদার্স’র ভারতীয় সংস্করণ ‘বিগ বস’। এ শোয়ে একটি বাড়িতে তিন মাস প্রতিযোগিদের রাখা হয় এবং ক্যামেরার মাধ্যমে তাদের উপর নজর রাখা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের