,

রণবীরকে নিয়ে ভোল পাল্টালেন ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : রণবীরেরে সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক এক সময় ওপেন সিক্রেট ব্যাপার ছিল। সেই প্রেমের সম্পর্ক এখন আর নেই। সপ্তাহ খানেক আগে ক্যাটরিনা রণবীরের সঙ্গে আর কোন ছবি না করার ঘোষণা দিয়েছিলেন। তবে এবার তিনি ভোল পাল্টিয়ে জানালেন আরেক রকম কথা। রণবীর এখনো তার সেরা ফ্রেন্ড- দাবিটা করেই বসলেন ক্যাটরিনা।

মুক্তির অপেক্ষায় রণবীর-ক্যাটরিনার ছবি ‘জাগ্গা জাসুস’। অনুরাগ বসুর পরিচালনায় এ ছবির প্রযোজক রণবীর নিজে। শুটিংয়ের সময় তাদের ব্যক্তিগত সম্পর্ক যাই থাকুক না কেন, পেশাদারী মনোভাব দেখিয়েছেন দু’জনেই। আপাতত চলছে প্রোমোশন।

বহুবার তাদের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন সামলাতে হচ্ছে দু’জনকেই। সম্প্রতি ট্রেলারের উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনার কাছে জানতে চাওয়া হয়, রণবীর ভাল প্রযোজক নাকি ভাল বন্ধু? তার জবাবে ক্যাটরিনা বলেন, ‘আমার মনে হয় ও আমার বেস্ট ফ্রেন্ড।’

ক্যাটরিনার নতুন মন্তব্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিউডে। একই অনুষ্ঠানে রণবীর জানান, বক্স অফিসে সাফল্য আসবে কিনা তা জানা নেই। তবে ‘জাগ্গা জাসুস’ একটা ভাল ছবি এটা জোর দিয়ে তিনি বলতে চান। সব কিছু ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে আসছে ১৪ জুলাই। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের