,

চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ কুদ্দুস বয়াতির

news-image

হাওরাঞ্চল প্রতিনিধি : বিষপানের পর মুমূর্ষু এক স্কুলছাত্রের চিকিৎসা সেবা প্রদানে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে ওই স্কুলছাত্রের চাচা লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করেন। ওই স্কুলছাত্র বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুর্শা গ্রামের লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতির ভাই আয়নাল হকের ছেলে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র শাহাদৎ হোসেন রাজা (১৩) গত বৃহস্পতিবার দুপুরে বিষপান করে। তাকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজার সুচিকিৎসা প্রদান না করে কালক্ষেপণ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জয়ের কাছে চিকিৎসা সহায়তা চান তারা। কিন্তু তিনি তখন রাজার চিকিৎসা না করে প্রাইভেট চিকিৎসা নিয়েই ব্যস্ত থাকেন। পরে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে রাজার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

পরে এ ঘটনায় শুক্রবার বিকেলে কেন্দুয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক সাইফুল ইসলাম জয়ের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে উপস্থিত সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শিল্পী কুদ্দুন বয়াতি।

এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “ওই স্কুলছাত্রের চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি। ” কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। কিন্তু চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ থাকলেও আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না। তাই অভিযোগকারীদের বিভাগীয়ভাবে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। “

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের