,

জেনে নিন দীপিকার ফিটনেস মন্ত্র

news-image

বিনোদন ডেস্ক : বলিউড পার করে হলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন দুই দেশি গার্ল, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। প্রিয়াঙ্কা অবশ্য শুধুমাত্র হলিউডেই কাজ করে চলেছেন। অন্যদিকে দীপিকা একদিকে যেমন অভিনয় করছেন বলিউডে, তেমনি একের পর এক প্রোজেক্ট সাইন করছেন হলিউডে। সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবি পদ্মাবতীর শুটিং শেষ। অন্যদিকে ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ ইতিমধ্যেই ভাল ব্যবসা করেছে বিশ্বজুড়ে। তার পাশাপাশি ট্রিপল এক্সের পরবর্তী ছবিতে যে দেখা যাচ্ছে দীপিকাকে, তা জানিয়েছেন পরিচালক।

ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ-এ ভিন ডিজেলের বিপরীতে ডেবিউ করেছিলেন দীপিকা। ছবিতে তাঁর ফিটনেস ছিল চোখে পড়ার মতো। সবার নজর যে দীপিকার টোনড বডিতে আটকে গিয়েছিল তা বলাই বাহুল্য। তবে এই বডি পেতে কম কসরত করেন না দীপ্পি। যোগাসনের পাশাপাশি বিভিন্ন রকমের স্কিল শিখেছেন তিনি। রোজ নিয়ম করে জিম করেন অভিনেত্রী। পরের ছবিতে আরও চমক দিতে আপাতত ফিটনেস ট্রেনার ফারহান ঢাল্লার পরামর্শ নিচ্ছেন দীপিকা। সম্প্রতি দীপিকার ট্রেনিং সেশনের একটি ভিডিও আপলোড করেন তাঁর ফিটনেস ট্রেনার। বোঝাই যাচ্ছে হলিউডে টিকে থাকার লড়াইয়ে প্রস্তুত দীপিকা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের