,

ক্যারিবীয় ক্রিকেটে চতুর্থবার ওয়ানডেতে একসাথে দুই ভাই

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বসেছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের মধ্যকার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। তিন নম্বর ম্যাচ শেষে ভারত এখন ২-০ ব্যবধানে এগিয়ে। অ্যান্টিগায় এদিন ৯৩ রানে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের হয়ে দারুণ এক ইতিহাস গড়লেন দুই ভাই কালইল হোপ এবং শাই হোপ।

ক্যারিবীয়দের ওয়ানডে ইতিহাসে এই নিয়ে চতুর্থবারের মত দুই ভাই একই ওয়ানডে ম্যাচে খেলার রেকর্ড গড়লেন। এর আগে রবার্ট স্যামুয়েলস ও মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো ও ডোয়াইন ব্রাভো এবং পেড্রো কলিন্স ও ফিদেল এডওয়াডর্স ভ্রাতৃদ্বয় ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে খেলেছিলেন। ভারতের বিপক্ষে এদিন দুই ভাই দ্বিতীয় উইকেট ৪৫ রানের জুটি গড়েছিলেন। যা ছিল ক্যারিবীয়দের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ জুটি।

শুক্রবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে ৩১টি ফার্স্টক্লাস ম্যাচের ৫৬ ইনিংসে ৩১.৮৬ গড়ে তার সংগ্রহ ১৬২৫ রান। অভিষেক ম্যাচে ৩৫ বলে ৩ চারে ১৯ রান করে হার্দিক পাণ্ডিয়ার বলে কেদার যাদবের হাতে ক্যাচ দেন। আর শাই হোপ ৫০ বলে ২ বাউন্ডারিতে ২৪ রান করে সেই হার্দিক পাণ্ডিয়ার বলে বোল্ড হয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত তিনি ১০ টেস্ট এবং ১৬ ওয়ানডে খেলেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে