,

ছবির নাম ‘শাকিব আই লাভ ইউ’

news-image

ঢাকার অদূরে শুরু হয়েছে নতুন চলচ্চিত্র, নাম ‘শাকিব আই লাভ ইউ’। ছবিটি পরিচালনা করছেন সায়মন তারিক। ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন নায়ক আশরাফ কিটু ও নবাগত সারা সিমরান। গত বুধবার থেকে ছবির শুটিং শুরু হয়েছে। আগামীকাল শেষ হবে প্রথম পর্যায়ের শুটিং। আগামী ৩ জুলাই সোমবার এফডিসিতে সংবাদ সম্মেলন করে ছবির পাত্রপাত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বলে জানিয়েছেন পরিচালক।

সায়মন তারিক বলেন, ‘গত বুধবার থেকে ছবির শুটিং শুরু  করেছি। আগামীকাল ছবির প্রথম পর্যায়ের শুটিং শেষ হবে। ছবিতে অভিনয় করছেন নায়ক আশরাফ কিটু ও নবাগত সারা সিমরান।’

অভিনয়শিল্পীদের নিয়ে সায়মন বলেন, “আশরাফ কিটু এর আগে ‘যদি তুমি জানতে’ শিরোনামে একটি ছবির মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন। এরই মধ্যে আরো দুটি ছবিতে কাজ করছেন। আর তিনি এটিএন বাংলার ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। কিটুর পাশাপাশি সিমরানও এরই মধ্যে ভালো কাজ করেছে।”

ছবির গল্প জানতে চাইলে সায়মন বলেন, ‘এটা আসলে নায়ক শাকিব খানের ভক্তদের নিয়ে একটি গল্প। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আগামী ৩ তারিখ এফডিসিতে সংবাদ সম্মেলন করে আমি শিল্পীদের পরিচয় করিয়ে দেবো। ছবির গল্প নিয়ে বিস্তারিত বলব। তবে এতটুকু বলতে পারি, দর্শক আগেও আমার ছবি দেখেছে। আমি সব সময় নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। এই ছবি দেখেও দর্শকের কাছে ভালো লাগবে।’

শাকিব খান ছবিতে অভিনয় করবেন কি না জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমার ইচ্ছা আছে উনাকে ছবির সঙ্গে যুক্ত করার। এখনো বিষয়টি চূড়ান্ত নয়। আর তিনি ঈদের আগে দেশের বাইরে ছিলেন, যে কারণে কথা হয়নি। তবে আগামীকাল ছবির শুটিং শেষ করে ঢাকায় ফিরে শাকিব খানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব।’

ছবিটি নিয়ে আশরাফ কিটু ও সারা সিমরানও আশাবাদী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে