,

কুষ্টিয়া জঙ্গি আস্তানা: সুইসাইডাল ভেস্টসহ ৩ নারী আটক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নব্য জেএমবির আমির আইয়ুব আলীর স্ত্রীসহ তিন নারী জঙ্গিকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও কুষ্টিয়া জেলা পুলিশ। এসময় দু’টি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করা হয়।

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানান, ভেড়ামারা শহরের বামনপাড়া তলতলা মসজিদের পাশে একটি টিনসেডের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আব্দুল মান্নানসহ কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়।

রাত ৩টার দিকে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট যৌথভাবে বাড়িটিতে অভিযান চালালে সুইসাইডাল ভেস্ট পরিহিত এক নারী পুলিশের ওপর হামলার চেষ্টা করে। কিন্তু সুইসাইডাল ভেস্ট বিস্ফোরিত হওয়ার আগেই তাকে ধরে ফেলে পুলিশ। পরে আরো দুই নারীকে আটক করে তারা। এসময় জঙ্গি তিথি ও সুমাইয়ার শিশুসন্তান সাথে ছিল।

পুলিশের দাবি, জঙ্গি আস্তানার বাড়ির মালিকের নাম নাসিমা খাতুন। প্রায় দুই মাস আগে জঙ্গিরা বাড়িটি ভাড়া নেয়।

আটক তিন নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা হলেন- নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চু ওরফে সজিবের স্ত্রী তিথি এবং নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ডের স্ত্রী সুমাইয়া ও অজ্ঞাত আরেক নারী। বর্তমানে বাড়ির আশেপাশের এলাকা থেকে সাধারণ জনগণকে সরিয়ে দেয়া হয়েছে। জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট।

ধারণা করা হচ্ছে, ওই টিনশেড বাড়ির ভেতরে বড় ধরনের বিস্ফোরকদ্রব্য রয়েছে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়েছে। তারা এলে ঘরের ভেতর অভিযান চালানো হবে। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ বোমা নিস্ক্রিয় দলের জন্য অপেক্ষা করছিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের