,

ভোড়ামারায় জঙ্গি আস্তানায় অভিযান, নব্য জেএমবি আমীর’র স্ত্রীসহ আটক ৩

news-image

কুষ্টিয়া ভেড়ামারা শহরের বামনপাড়ায় তলতলা মসজিদের পাশে টিনসেডের একটি এক তলা বাড়ীতে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালাচ্ছে পুলিশ।

শনিবার ভোর রাত থেকে এ অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও কুষ্টিয়া জেলা পুলিশ।

অভিযানে নব্য জেএমবির আমীর আইয়ুব বাচ্চুর স্ত্রীসহ তিন নারী জঙ্গি আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও কুষ্টিয়া জেলা পুলিশ। এ সময় দুইটা সুইসাইডাল ভেষ্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও বিস্ফোরক দ্রব উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানিয়েছেন, রাত ১২টার দিকে কাউন্টার টেরিরেজম এর একটি ইউনিটের তথ্যর ভিত্তিতে খবর পায় কুষ্টিয়া ভেড়ামারা তালতলা মসজিদের পাশে একটি বাড়ীতে জঙ্গিরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আব্দুল মান্নানসহ কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়। রাত ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট যৌথভাবে বাড়ীতে অভিযান চালালে একজন মহিলা সুইসাইড ভেষ্ট পরিহিত অবস্থায় পুলিশের উপর হামলার চেষ্টা চালায়।

এ সময় পুলিশ সদস্যরা তা বিষ্ফোরিত হওয়ার আগেই তাকে ধরে ফেলে বলে পুলিশ দাবী করেছে।পরে পর্যায়ক্রমে আরও দুই জন মহিলাকে আটক করতে সক্ষম হয় তারা। এ সময় জঙ্গী তিথি ও সুমাইয়ার শিশু সন্তান সাথে ছিল।

পুলিশের দাবী জঙ্গি আস্তানার বাড়ীর মালিকের নাম নাসিমা খাতুন। প্রায় দুই মাস আগে জঙ্গীরা বাড়িটি ভাড়া নেয়। আটককৃত তিনজন জঙ্গি মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- বর্তমানে নব্য জেএমবির আমীর আইয়ুব বাচ্চুর ওরফে সজিবের স্ত্রী তিথি ও নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ড’র স্ত্রী সুমাইয়া ও অজ্ঞাত একজন মহিলা রয়েছে।

বর্তমানে বাড়ীর আশপাশ এলাকা থেকে সাধারণ জনগণকে সরিয়ে দেয়া হয়েছে। জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট। এ সংবাদ লেখার আগ পর্যন্ত পুলিশ ঢাকা থেকে বোমা নিন্ত্রিয় দলের জন্য অপেক্ষা করছিলো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে