,

৬৬ হাজার পোস্ট ডিলিট করলো ফেসবুক

news-image

ফেসবুক থেকে মুছে ফেলা হলো ৬৬ হাজার পোস্ট। সামাজিক মাধ্যমে অসামাজিক কর্মকান্ড হিসেবে বিবেচনা করেই এমনটি করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
মার্ক জাকারবার্গের ফেসবুকের কল্যাণে আমরা সবাই এখন একে অপরের সন্নিকটে থাকতে পারি। ফেসবুকের মাধ্যমে খুঁজে পাচ্ছি অনেক বছর আগের বন্ধুকেও। এর মাধ্যমে আমরা জানতে পারি অজানা সব খবরাখবর। তবে সবকিছুর যেমন ভালো দিক রয়েছে, তেমনি খারাপ দিকও রয়েছে। আজকাল কিছু মানুষ ফেসবুকের নেতিবাচক দিকগুলোতে বেশি প্রভাবিত হচ্ছে।
বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হচ্ছে ফেসবুকে। যেগুলো বিভিন্ন ভাবেই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার একটি ব্লগ পোস্টে কোম্পানি কর্তৃপক্ষ জানায়, এইরকম অসামাজিক কার্যকলাপ যেন না হয় সে জন্য কাজ করা হচ্ছে।
ফেসবুক জানায়, এটি মানুষের জাতি, লিঙ্গ ও অন্যান্য বিষয় সমূহে মারাত্মক প্রভাব ফেলে। ক্যালোফোর্নিয়ার ম্যানলো পার্ক কোম্পানি জানায়, দুই বিলিয়ন লোকের বিশাল এই সামাজিক মাধ্যমে কোনো ধরনের অশালীন মন্তব্য সহ্য করা হবে না।
ফেসবুকের কল্যাণে নিয়োজিত কর্মীরা এই পোস্টগুলো পর্যালোচনা করে সেগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নেয় এবং গত দুই মাস ধরে যেসকল ঘৃণাত্মক পোস্ট দেওয়া হয়েছিল সেই পোস্টগুলো ডিলিট করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আরব নিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের