,

জয়ার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আজ থেকে ইউটিউবে

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহর’ আজ শুক্রবার থেকে ইউটিউবে দেখতে পাওয়া যাবে। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত এই চলচ্চিত্রটি আজ সন্ধ্যা ৭টায় ইউটিউবের পাশাপাশি আন্তর্জাতিক ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ভিডিও-তে দেখা যাবে। এ ছবির মোট দৈর্ঘ্য ৩০ মিনিট।

জয়া আহসান বলেন, এ ছবিটি সময় নিয়ে দেখতে হবে। শুধু বিনোদনের কথা চিন্তা করলে দর্শক হতাশ হবেন। এখানে আমার চরিত্রের নাম অন্নপূর্ণা দাস। শহরের প্রাচীন প্রান্তে বড় হয়েছে অন্নপূর্ণা। সে জানে, যে ভালোবাসে তাকেই ভালোবাসতে হয়। তা সে মানুষই হোক আর শহরই হোক। যেমন তার ভালোবাসার মানুষ আদিল যে শহরেই যাক না কেন, সেটাই তার ভালোবাসার শহর।

‘ভালোবাসার শহর’ ছবিতে জয়ার পাশাপাশি অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, সোহিনী সরকার প্রমুখ। পুরনো কলকাতা ও নতুন কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণের কাজ হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার ‘ফড়িং’ খ্যাত নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের