,

দ্বিতীয় সেমিফাইনালে জার্মানি বনাম মেক্সিকোর লড়াই

news-image

স্পোর্টস ডেস্ক : কনফেডারেশন কাপের প্রথম সেমিফাইনাল জিতে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে চিলে। এ বার লড়াই জার্মানি বনাম মেক্সিকোর। গ্রুপ ‘বি’র শীর্ষে শেষ করে সেমিফাইনালে উঠেছে জার্মানি।

জার্মানি দলের অনেক বড় নামই ইতিমধ্যে অবসর নিয়েছেন। এসেছেন নতুন মুখ। এই জার্মান দলে সব থেকে বেশি নজর কেড়েছেন ২১ বছরের তিমো ওয়ের্নার। তিন ম্যাচে দু’গোল। ক্যামেরুনের বিরুদ্ধেই জোড়া গোল করে নজর কেড়ে নিয়েছিলেন তিনি। ফাইনালে প্রতিপক্ষের রক্ষণের নজরে থাকবেন তিনি। তিনিই প্রথম জার্মান প্লেয়ার যার পা থেকে কনফেড কাপে এল জোড়া গোল।

অন্য দিকে, মেক্সিকো দলে যাকে ঘিরে সব থেকে বেশি ভাবনা-চিন্তা, তিনি অবশ্য তেমনভাবে এ যাত্রায় নিজেকে প্রমাণ করে উঠতে পারেননি। পর্তুগালের বিরুদ্ধে ২-২ ড্রয়ের ম্যাচে তার পা থেকে এসেছে একমাত্র গোল। হয়তো ফাইনালের জন্য তুলে রেখেছেন বাকিটা। লড়াইটা যদি হয় হারনান্দেজ বনাম ওয়ের্নারের তা হলে অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকবে মেক্সিকোই। সেখানে অনেকটাই পিছিয়ে জার্মানি।

এই টুর্নামেন্টে মেক্সিকোই একমাত্র দল যারা অতীতে কনফেড কাপ জিতেছে। ১৯৯৯ এ ব্রাজিলকে হারিয়ে দেশের মাটিতেই এই ট্রফি জিতেছিল তারা। আবারও সেমিফাইনালে মেক্সিকো। ফাইনালের লক্ষ্যেই নামবে এটাই স্বাভাবিক। জার্মানিকে হারিয়ে দিতে পারলে ট্রফির লক্ষ্যে লড়াই থাকবে চিলির বিরুদ্ধে। সে ভাবেই কোমর বাঁধছে দু’পক্ষ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে