,

ঈদের আমেজ আজও কাটেনি সচিবালয়ে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ঈদপরবর্তী দ্বিতীয় কর্মদিবস বৃহস্পতিবারও কাটেনি ঈদের আমেজ। অনেকটাই ফাঁকা দেখা গেছে অধিকাংশ টেবিল-চেয়ার। কাজের চাপ না থাকায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের অলস সময় কাটাতে দেখা গেছে।

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি আজও ছিল তুলনামূলক কম। আর যারা অফিস করছেন তাদের বেশির ভাগই সময় পার করছেন ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় করে।

ঈদের ছুটির পর মাঝখানে বুধ ও বৃহস্পতিবার (২৮ ও ২৯ জুন) অফিস করার পর আবার শুক্র ও শনিবার (৩০ জুন ও ১ জুলাই) সাপ্তাহিক ছুটি। তবে ২৮ ও ২৯ জুন নির্বাহী আদেশের মাধ্যমে ঈদের ছুটি ৯ দিন করার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উদ্যোগ থাকলেও শেষ পর্যন্ত তা চূড়ান্ত হয়নি।

জানা গেছে এ কারণে দূর-দূরান্তে গ্রামের বাড়িতে ঈদ পালন করতে যাওয়া বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারীই ২৮ ও ২৯ জুন ছুটি নিয়েছেন। তারা আগামী ২ জুলাই থেকে অফিস করবেন।

বৃহস্পতিবারও সচিবালয়ের দর্শনার্থীদের অভ্যর্থনা কক্ষ রয়েছে প্রায় দর্শকশূন্য। আজ বাজেট পাসের কারণে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রায় সকলেই সংসদে রয়েছেন। তবে ব্যতিক্রম অর্থ মন্ত্রণালয়ে। এ দিন অধিকাংশ কর্মকর্তাকে বাজেট অধিবেশন নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে আগামী রবিবার থেকে সচিবালয় ফের সরগরম হয়ে উঠবে। পুরো মাত্রায় শুরু হবে কর্মতৎপরতা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের