,

লংগদুতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, অস্ত্র উদ্ধার

news-image

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির লংগদু উপজেলায় ইউপিডিএফের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার গলাছড়ি এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রাঙামাটির লংগদু উপজেলার গলাছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের লে. কর্নেল মো. আব্দুল আলিমের নেতৃত্বে সেনাবাহিনী একটি বিশেষ দল ইউপিডিএফের আস্তানায় অভিযান চলায়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে তাদের ব্যবহারিত অস্ত্র, গুলি উদ্ধার করা হয়।

পরে ওই আস্তানায় ব্যাপক তল্লাশি চালিয়ে ২টি এসএমজি, ২টি চাইনা রাইফেল, ৪টি ম্যাগাজিন, ১২৫রাইন্ড গুলি, কোচ ও ৭টা সেনাবাহিনীর পোশাক (ইউনিফর্ম) উদ্ধার করা হয়। এছাড়া লংগদু কাচালং নদীতে সন্ত্রাসীরা ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার অভিযান চলছে।

রাঙামাটি লংগদু থানার কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের