,

সিরাজগঞ্জে ‍সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার ভোরে সলঙ্গা থানার রয়হাটি এলাকায় মাইক্রোবাস ও বাসের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- বগুড়ার কাহালু থানার ধামগাড়া গ্রামের মৃত কিয়ামত উল্লাহ মণ্ডলের ছেলে সোলেমান হোসেন (৬৫), তার ছেলে হারুনর রশীদের স্ত্রী লিলি আকতার (৩৫), লিলি আকতারের ছেলে সাগর হোসেন (১২), পাবনার বেড়া থানার জারই গ্রামের আক্কাস আলীর ছেলে মাইক্রোবাসচালক আব্দুস খালেক (৩২)।

আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হারুনর রশীদের ছেলে সবুজ (১৮) ও ইমার উদ্দিনের ছেলে মনসুর রহমান (৩০)।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন হারুনর রশীদ। স্বামীকে আনতে বগুড়ার কাহালু থেকে মাইক্রোবাসে লিলি আখতার তার দুই সন্তান ও শ্বশুর সোলেমানকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। ভোরে মাইক্রোবাসটি সলঙ্গার রয়হাটি এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

তিনি বলেন, আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ থানা হেফাজতে রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে