,

টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে ফাইনালে চিলি

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত থেমে গেলো পর্তুগালের জয়রথ। ন্যানি-রোনালদোদের হতাশায় ডুবিয়ে ফাইনালে উঠে গেল চিলি। নির্ধারিতি সময়ের পর অতিরিক্ত সময়েও গোলশূন্য ড্র হওয়া ম্যাচে গোলরক্ষক ক্লাউদিও ব্রাভোর দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা পেনাল্টি শুটআউটে ৩-০ গোলে হারায় পর্তুগালকে।

বুধবার ফিফা কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে মুখোমুখি হয় তারা। রাশিয়ার কাজানে ম্যাচের শুরু থেকেই লড়াই চালিয়ে যায় দুই দল। একদিকে ইউরোজয়ী পর্তুগাল অন্যদিকে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি। ছেড়ে কথা বলেনি কোন দলই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। এরপর দুই দলই আক্রমণাত্মক খেলও গোলের দেখা পায়নি কোনো দলই। পরে অতিরিক্ত সময়েও কোন দল গোল করতে না পারলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

এরপর টাইব্রেকারে বিশ্ব দেখলো শুধুই ক্লাউদিও ব্রাভোর ম্যাজিক! চিলির হয়ে আর্তুরো ভিদাল, চার্লস অ্যারানগুইজ এবং অ্যালেক্সিস সানচেজ প্রত্যেকেই পর্তুগালের জালে বল জড়াতে সক্ষম হন। কিন্তু পর্তুগালের তিন শটের সবকটিই রুখে দেন চিলির অভিজ্ঞ গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো। আর তার বীরত্বেই ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনালের টিকটি নিশ্চিত করে চিলি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের