,

কুমিল্লায় খালা-ভাগ্নিকে গণধর্ষণ

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় স্কুলছাত্রী এক কিশোরী এবং তার বোনের মেয়েকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানায় ৩ ধর্ষক এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে নগরীর শাকতলা এলাকায় একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে পুলিশ সজিব নামের একজনকে আটক করেছে।

পুলিশ, মামলার অভিযোগ ও ভিকটিমরা জানান, নগরীর একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী (১২) এবং তার বোনের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী (৮) নগরীর বাগানবাড়ি এলাকার বাসা থেকে তারা নগরীর গোবিন্দপুর এলাকার একটি বাসায় বেড়াতে যায়। আজ সকাল ১০টার দিকে তারা বাসায় ফেরার পথে নগরীর শাকতলা-গোবিন্দপুর চৌমুহনী থেকে ৫-৬ জন যুবক ২ জনকে উঠিয়ে নিয়ে যায়। পরে নগরীর শাকতলা এলাকার একটি পরিত্যক্ত ভবনে তাদের গণধর্ষণ করা হয়। রাত ৯টার দিকে এক আত্মীয়ের সহায়তায় ২ জনকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ভিকটিমের আত্মীয় বাদী হয়ে ৩ ধর্ষককে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে রাতে সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, রাতে ভিকটিমদ্বয় থানায় আসার পর তাদের অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে। ধর্ষকদের গ্রেফতারে অভিযান চলছে। এরই মধ্যে সজিব নামের একজনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে