,

প্রশংসায় ভাসছেন শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : শুধু মঞ্চের অভিজ্ঞতা পুঁজি করে দিল্লি থেকে মুম্বাই পাড়ি জমিয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। খালি হাতে এই শহরে পা দিলেও আজ তিনি রাজত্ব করছেন গোটা বলিউড ইন্ডাস্ট্রি। ১৯৯২ সালের ২৫ জুন তার অভিনীত ‘দিওয়ানা’ ছবিটি মুক্তি পায়। এরপর হিন্দি ছায়াছবির দুনিয়ায় কেটে গেছে ২৫ বছর। পুরো ক্যারিয়ারটাই কিং খানের প্রশংসায় ভাসছে।

‘দিওয়ানা’ দিয়ে শুরু কিং খানের বলিউড সফর। এরপর ‘বাজিগর’, ‘ডর’, ‘অনজম’-এ নেগেটিভ চরিত্রে শাহরুখের অভিনয় জিতে নিয়েছিল হাজারও দর্শকের হৃদয়। তারপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মোহাব্বতে’, ‘কাল হোন না হো’, ‘কভি আলভিদা ন কহেনা’, ‘চলতে চলতে’, ‘দেবদাস।

ভিন্নধারার ছবি ‘স্বদেশ’, ‘মাই নেম ইজ খান’, ‘চাক দে ইন্ডিয়া’তো রয়েছেই শাহরুখের কিটিতে। অভিনেতা থেকে প্রযোজকের ভূমিকাতেও দেখা গিয়েছে বাদশাকে।

শাহরুখ খান ১৪ বার ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন। এর মধ্যে আটটিই সেরা অভিনেতার পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে