,

অভিনেতা নাজমুল হুদা বাচ্চুর দাফন সম্পন্ন

news-image

বিনোদন প্রতিবেদক : প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চুর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ জুন) বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সোয়া ২টায় তার মরদেহ সমাহিত করা হয় বনানী কবরস্থানে।

বাচ্চুর পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুল হুদা বাচ্চুর লাশ ইন্দিরা রোডের বাসা থেকে গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে নেয়া হয়। বনানী কবরস্থানে বাবার কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়।

বাচ্চুকে শেষবারের মতো দেখতে এসেছিলেন উজ্জ্বল, সম্রাট, অভিনেতা হাসান ইমাম, মামুনুর রশীদ, মাসুম আজিজ, আজিজুল হাকিম, কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, খুরশীদ আলম, উপস্থাপক হানিফ সংকেত প্রমুখ।

বুধবার (২৮ জুন) ভোর ৪টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাজমুল হুদা বাচ্চু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

নাটক-বিজ্ঞাপন ছাড়াও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিভিন্ন পর্বে নিয়মিত দেখা গেছে নাজমুল হুদা বাচ্চুকে। প্রবীণ এ অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা, রানওয়ে, চন্দ্রগ্রহণ, ডাক্তার বাড়ী, বিদ্রোহী পদ্মা, শ্রাবণ মেঘের দিন, শঙ্খনীল কারাগার, সূর্য দীঘল বাড়ী, দরিয়া পাড়ের দৌলতী, সারেং বৌ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের