,

শাকিবের বাড়িতে আনন্দে কাটল আব্রামের প্রথম ঈদ

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব-অপু দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয়ের প্রথম ঈদ কাটল শাকিবের গুলশানের বাড়িতে। সেখানে শাকিবপুত্র জয় তার দাদা, দাদি ও ফুফুদের নিয়ে আনন্দময় কিছু সময় কাটায়। ছেলেকে নিয়ে প্রথম ঈদ উদযাপনের কথা এভাবেই বলছিলেন শাকিবপত্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

অপু বলেন, ‘ঈদের দিন বেশ ঘটা করে রান্না করেছি। এরপর টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে আব্রামসহ গিয়েছি তার দাদুর বাসায়। সেখানে দাদু আর ফুফুদের সঙ্গে অন্য রকম সময় কাটিয়েছে সে (আব্রাম)। এছাড়া ঈদের দ্বিতীয় দিন বগুড়া থেকে আব্রামের মামা এসেছিল। সবমিলিয়ে আমি চেষ্টা করেছি, জয়কে তার জীবনে প্রথম ঈদে পূর্ণতা দিতে।’

তবে জীবনের প্রথম ঈদে বাবা শাকিব খানকে কাছে পায়নি জয়। কারণ শাকিব এখন লন্ডনে ‘চালবাজ’ ছবির শুটিংয়ে। এবারের ঈদটা শাকিব খান সেখানেই কাটিয়েছেন।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে জয়ের জন্ম হয়। জন্মের আড়াই মাস পর সন্তানের মুখ দেখেন শাকিব খান। বর্তমানে আব্রামের বয়স ৯ মাস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের