,

‘আর বিবাদ নয়,শান্তি চাই’ : নবীনগরে শান্তির দাবীতে মিছিল ও মানববন্ধন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ক্রমাগত সন্ত্রাস, রক্তক্ষয়ী হামলা-মামলার ভয়ে আতংকগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চার গ্রামবাসী সোমবার ঈদের দিনের সংর্ঘষ সহ বিবাদমান ৩০ বছরের সংঘর্ষের অবসান চেয়ে শান্তিশৃংখলা ফিরিয়ে আনার লক্ষে গতকাল বুধবার(২৮/৬) ‘ আর বিবাদ নয়,শান্তি চাই’ এই শ্লোগানে ব্যানার ফেষ্টুন হাতে মানববন্ধন ও শান্তি মিছিল করে। ওই ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয় হতে থানাকান্দি বাজার পর্যন্ত হাজারো জনতা মানববন্ধন শেষে প্রায় ৩ কিঃমিঃ পথ শান্তিমিছিল শেষে পথসভায় অংশগ্রহন করে। ভুক্তভোগী উত্তর লক্ষীপুর, হাজির হাটি, গৌরনগর, থানাকান্দি গ্রামের হাজারো জনতার এ পথ সভায় সভাপতিত্ব করেন হাজী গোলাম হোসেন মেম্বার । বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, খাজা উছরুল ওয়াছে, রিফাত হোসেন, জিল্লুর মেম্বার, শিক্ষিকা শামিমা বেগম প্রমুখ। বক্তারা অবিলম্বে প্রশাসনের কঠোর নজরধারীর মধ্যে দিয়ে এলাকায় শান্তি পূনঃপ্রতিষ্ঠার দাবী জানান। উল্লেখ্য, ওই এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু মেম্বার ও মোছলেম মেম্বারের নেতৃত্বে দু,গ্রæপের এ সংঘর্ষে এ পর্যন্ত ৪টি খুনের ঘটনায় প্রায় ২৫টি মামলা-পাল্টা মামলা হয়েছে। গত সোমবার ঈদেরদিনে ও এক রক্তক্ষয়ী সংষর্ষে প্রায় ২০ আহত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে