,

‘কারিগরি শিক্ষাই হবে দেশের ভবিষ্যৎ নির্মাণের মূল শক্তি’

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি শিক্ষাই হবে দেশের ভবিষ্যৎ নির্মাণের মূল চালিকা শক্তি। আজ বুধবার ঢাকায় পরিবহন পুল ভবনে কারিগরি ও মাদরাসা বিভাগের সম্মেলন কক্ষে বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দেশের উন্নয়নের লক্ষ্যে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাই এ শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়াতে হবে।

কারিগরি ও মাদরাসা শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এখন সবাইকে এ ব্যাপারে আরো উৎসাহী ও আগ্রহী করে তুলতে হবে।

শুধু সার্টিফিকেট অর্জনের শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার বিস্তারে তাই এ বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব অনেক। তিনি তাদের তা পালন করার আহ্বান জানান।

মাদরাসা শিক্ষাকে অনেক আধুনিকায়ন করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে মাদরাসা শিক্ষায় গণিত, বিজ্ঞান, আইসিটি, অর্থনীতিসহ সকল আধুনিক বিষয় চালু করা হয়েছে।

সভায় কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসসহ বিভাগ ও দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের