সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দোহারের পদ্মায় তিন শিক্ষার্থী নিখোঁজ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারের মৈনট ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এরা হলেন ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহিন, ঢাকা কমার্স কলেজের সুপ্রিয় ও মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সালমান।

জানা যায়, ঈদের পরদিন গতকাল মঙ্গলবার দুপুরে মাহিন, সুপ্রিয়, সালমান, অপূর্ব ও ফাহিম- এই পাঁচ বন্ধু মিলে ঢাকা থেকে একটি প্রাইভেট কার নিয়ে মৈনটে বেড়াতে আসেন। বেলা ৪টার দিকে মাহিন, সুপ্রিয় ও সালমান মৈনট ঘাটের অদূরে পদ্মা নদীতে নেমে লাফালাফি করতে থাকেন। এ সময় একই সঙ্গে বেড়াতে আসা অপূর্ব ও ফাহিম নদীপাড়ে দাঁড়িয়ে তাদের উচ্ছ্বাস প্রত্যক্ষ করছিলেন। হঠাৎ পানির স্রোতে তলিয়ে যান মাহিন, সুপ্রিয় ও সালমান। তাৎক্ষণিকভাবে ঘটনাটি ঘাট কর্তৃপক্ষ ও পুলিশকে জানান অপূর্ব ও ফাহিম।

খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবুরিদের দিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। মঙ্গলবার রাত ১০টার দিকে উদ্ধার অভিযানে যোগ দেন নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরিরা। রাত ৩টা পর্যন্ত অভিযান চলে। আজ বুধবার সকাল থেকে যৌথভাবে ফের উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা। খবর পেয়ে ঢাকা থেকে ঘটনাস্থলে ছুটে আসে নিখোঁজ ওই তিন শিক্ষার্থীর স্বজনরা।

দোহার থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ‘ তিনি বলেন, ‘ঈদসহ বিশেষ দিনগুলোতে মৈনট পদ্মাপাড়ে হাজার হাজার মানুষ সমবেত হয়। প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষের পক্ষ থেকে সারা দিন মাইকে ঘোষণা করা হয় নদীতে না নামার জন্য। কিন্তু নিষেধ না মেনে অনেকে নদীতে নামার কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। ‘

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা