,

ফাঁকা ঢাকার নিরাপত্তায় সতর্ক পুলিশ

news-image

নিউজ ডেস্ক : ঈদের ছুটিতে রাজধানী ছেড়েছেন অর্ধকোটির বেশি মানুষ। জনবহুল শহরটি এখন প্রায় ফাঁকা হয়ে গেছে।

এ সুযোগে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। ঈদের পরে আরো কয়েক দিন কূটনীতিক এলাকাসহ রাজধানীর সর্বত্র বিশেষ নজরদারি করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ঈদে তেমন কিছু হওয়ার আশঙ্কা নেই। তারপরও এ সময় বেশিরভাগ এলাকার বাসা-বাড়ি এবং রাস্তাঘাট ফাঁকা থাকে। চুরি কিংবা ছিনতাই হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। মূলত এ বিষয় মাথায় রেখে থানাকেন্দ্রিক পরিকল্পিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ’

রাজধানীর প্রায় ৫০টি স্পর্শকাতর স্থানে একই রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গুলশান, বনানী, ধানমন্ডি ও বারিধারা এলাকায় পোশাক পরিহিত পুলিশ মোতায়েন রয়েছে। গোয়েন্দারা সাদা পোশাকে বিশেষ নজরদারি করছেন বলে পুলিশ সদস্যরা জানিয়েছেন।

কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই যেন ঈদ উদযাপন সম্পন্ন হয়, সে বিষয়ে পুলিশ তৎপর আছে। প্রতি বছরের মতো এবারও রাজধানীর প্রতিটি মহল্লায় বিশেষ নজরদারি করছে পুলিশ।

এক হিসাবে দেখা গেছে, ৫০ লাখের বেশি মানুষ ঢাকার বাইরে গেছেন। প্রায় ১০ লাখ বাসাবাড়ি খালি হয়ে গেছে। এসব বাসাবাড়িতে বিশেষ নজরদারি করছে পুলিশ। বাসা-বাড়ির নিরাপত্তায় সমাজকল্যাণ সমিতি ও বাড়ির মালিক সমিতিসহ এ ধরনের বিভিন্ন সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট থানার সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকা এবং মার্কেটে সিসি ক্যামেরার মাধ্যমে সর্বদাই পুলিশ নজরদারি করছে। কোনো এলাকায় অপরাধ সংঘটিত হলে সঙ্গে সঙ্গে সে বিষয়ে ব্যবস্থা নিতে প্রস্তুত আছে পুলিশ। – ডিএমপি নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে