,

২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস ফিলিং স্টেশন

news-image

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা তিতাস গ্যাসের অধীনস্থ সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। বিবিয়ানা গ্যাস ফিল্ড রক্ষণাবেক্ষণের জন্য সিএনজি স্টেশন বন্ধ রাখার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গণসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এতে উৎপাদন বন্ধ থাকায় তিতাস যেসব সিএনজি ফিলিং স্টেশনে (সারা দেশের মোট স্টেশনের ৬০ শতাংশ) গ্যাস সরবরাহ করে, সেগুলোতে গ্যাস দেওয়া বন্ধ থাকবে।

বিষয়টি নিয়ে পেট্রোবাংলা থেকে গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলোকে চিঠি পাঠানো হয়েছে, যাতে সারা দেশের ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা বলা হয়েছে। তবে এই ২৪ ঘণ্টা বাসা-বাড়িতে সীমিত আকারে গ্যাস সরবরাহ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

তিনি আরো জানান, গ্যাস উৎপাদন কম হলেও ঈদের কারণে শিল্প কারখানা বন্ধ থাকায় খুব একটা প্রভাব পড়বে না। বুধবার রাত ১২টার পর থেকে পুনরায় সিএনজি ফিলিং স্টেশনগুলো চালু হবে।

এর আগে ২০১৫ সালে একই কারণে ঈদের দিন রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা ফিলিং স্টেশনগুলো গ্যাস পায়নি। ফলে ওই রাতেই ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা দেয়। পরদিনও বাইরে বেরিয়ে সিএনজিচালিত অটোরিকশা কম থাকায় ভোগান্তিতে পড়তে হয় মানুষকে।

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর জানান, এবারও সিএনজি পাম্প বন্ধ থাকলে ঈদ ফেরত মানুষের দুর্ভোগ বাড়বে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের