,

ভারতের কোচ হতে আবেদন করছেন শাস্ত্রী

news-image

স্পোর্টস ডেস্ক : অনিল কুম্বলের পর কে হচ্ছেন ভারতের কোচ? ক্রিকেট বিশ্বের সবার আগ্রহ এখন ভারতীয় ক্রিকেটের পরবর্তী কোচকে নিয়ে।

অনেক নাম গণমাধ্যামে এসেছে। অনেক নাম নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। সবশেষ এ তালিকার নতুন নাম রবী শাস্ত্রী। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, রবী শাস্ত্রী ভারতীয়দের দায়িত্ব নিতে আবেদন করেছেন।

গত ২০ জুন ভারতের দায়িত্ব ছাড়েন অনিল কুম্বলে। চ্যাম্পিয়নস ট্রফির আগে নতুন কোচ চেয়ে বিজ্ঞাপণ দিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। শেবাগ, রিচার্ড পাইবাস, টম মুডিসহ আরও চার কোচ কোহলিদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু সেই তালিকায় ছিলেন না রবী শাস্ত্রী। কুম্বলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার পর নতুন করে আবারও বিজ্ঞাপণ দেয় ভারত। দ্বিতীয় দফার বিজ্ঞাপণে ভারতের কোচ হতে আগ্রহ প্রকাশ করেন শাস্ত্রী। এরই মধ্যে আবেদনও সম্পন্ন করেছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের এ ক্রিকেটার।

শাস্ত্রী এর আগে আঠেরো মাস ভারতীয় দলের ডিরেক্টর ছিলেন। ডিরেক্টর হিসেবে তখন ধোনি, কোহলি দুই অধিনায়কের সঙ্গেই কাজ করেছেন । এখন কোহালি সব ফরম্যাটে অধিনায়ক। এবং কোহলির সঙ্গে শাস্ত্রীর বোঝাপড়াটাও বেশ ভালো, তা সবারই জানা।

শাস্ত্রীর কোচ হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে থাকবেন। কারণ কোচ নির্বাচন করবেন বিসিসিআইয়ের ক্রিকেট কমিটি। এ কমিটিতে রয়েছেন শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলি। কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলি স্পষ্ট বলেছেন,‘নিজের পছন্দের কোচই পাবেন বিরাট।’ তাতেই স্পষ্ট হয়ে যায় শাস্ত্রী কোচ হতে চলছেন বিরাট-রোহিতদের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের