,

বিয়ের পিঁড়িতে বসছেন সোহান

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে এখনো নিয়মিত হয়ে ওঠেননি। আসা-যাওয়ার মধ্যেই আছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সদ্যসমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফির দলেও ছিলেন, কিন্তু খেলার সুযোগ পাননি একটি ম্যাচও। ক্রিকেটে এখনো বড় কোনো সাফল্যের খবর দিতে না পারলেও ভক্ত-সমর্থকদের নতুন সুখবর দিচ্ছেন তিনি। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তরুণ এই ক্রিকেটার।

আগামী ৩০ জুন খুলনার ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে তাসনিম ইসলাম লিসার সঙ্গে শুভ পরিণয়ে আবদ্ধ হতে যাচ্ছেন সোহান। ঈদের আনন্দ শেষ হতে না হতেই তাঁর পরিবারে আরেকটি খুশির আবহ বিরাজ করছে এখন।

সোহানের পারিবারিক সূত্রে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফিতে যাওয়ার সপ্তাহখানেক আগে তাসনিমের সঙ্গে তাঁর বাগদান হয়।

খুলনায় জন্ম নেওয়া এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার এখনো খুব একটা সমৃদ্ধ হয়ে ওঠেনি। একটি টেস্ট, দুটি ওয়ানডে ও নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। অবশ্য তেমন উজ্জ্বলতা ছড়াতে পারেননি।

মুশফিকের চোটের কারণে এ বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। সে ম্যাচে ৪৭ রানের একটি ইনিংস খেলেছিলেন। এর পর জাতীয় দলে খেলার সুযোগ পাননি। এর আগে সেই সিরিজে তাঁর ওয়ানডে অভিষেকও হয়েছিল।

অবশ্য টি-টোয়েন্টি খেলছেন গত বছর জানুয়ারি থেকে। এখন পর্যন্ত নয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেও ব্যক্তিগত ঝুলি খুব একটা সমৃদ্ধ করতে পারেননি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে