,

ঈদের দিনে লামায় দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের

news-image

লামা (বান্দরবান) প্রতিনিধি : ঈদের দিন বান্দরবানের লামায় জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা সাতজন নিহত হয়েছেন। এসময় আরো ২৫ জন আহত হয়েছেন। তবে পুলিশ নিহতের সংখ্যা এখনো নিশ্চিত করতে পারেনি।

সোমবার দুপুর ১টায় লামা-চকরিয়া রোডের মিরিঞ্জা পর্যটন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

মিরিঞ্জা পর্যটন এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী রুবেল জানান, গাড়িটি আলীকদম থেকে ভিতরে ও ছাদে যাত্রীবোঝাই করে চকরিয়ায় যাচ্ছিল। পথিমধ্যে মিরিঞ্জায় পর্যটন এলাকায় জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যায় এবং ২৫ জন আহত হয়। গাড়ির ভিতরে ৬০/৭০ লিটার চোলাই মদ পাওয়া গেছে বলেও জানান তিনি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। নিহতের সংখ্যা এখনি নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। তবে যাত্রীরা সকলে আলীকদম উপজেলার বাসিন্দা।

এদিকে, দুর্ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে