,

নগরকান্দায় প্রাইভেট কার দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ নিহত ৩

news-image

নিউজ ডেস্ক : ফরিদপুর জেলার নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে একটি প্রাইভেট কারের ধাক্কা লেগে মামা-ভাগ্নেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারীসহ আহত হয়েছেন অন্তত সাতজন।

রবিবার দিবাগত রাত ১০টার দিকে নগরকান্দা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জিয়াপুলিতে এ দুর্ঘটনা ঘটে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ ২৫-৬৮৮৩) ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইমরান (৩০) ও তার ভাগ্নে আইয়ুব (৩) নিহত হন।

গুরুতর আহতাবস্থায় প্রাইভেট কারের চালক সোহেল মীরকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মধ্যে ইমরান ও আইয়ুবের বাড়ি ঘটনাস্থলের পাশে এবং চালকের বাড়ি খুলনা জেলায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের