,

কারিশমাকে নিয়ে নতুন গুঞ্জন

news-image

 

বিনোদন ডেস্ক: বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। গত এক দশকেরও বেশি সময় ধরে পর্দায় এ অভিনেত্রীর উপস্থিতি নেই। অবশ্য পর্দায় অনিয়মিত হলেও ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ নিয়মিত এই অভিনেত্রী। পাশাপাশি ব্যক্তিগত জীবন এবং স্টাইলের কারণে প্রায়ই আলোচনায় আসেন তিনি।

স্বামী দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে কারিশমার- এ তো পুরনো খবর। তাদের ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০১৪ সালে। সম্পর্কের দীর্ঘ টানাপোড়েন থেকে বেরিয়ে এসে বর্তমানে কারিশমা স্বাধীনভাবে জীবনযাপন করছেন। ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়।

সম্প্রতি ফ্রান্সে ছুটি কাটাতে গিয়েছিলেন কারিশমা। সেখানেই কালো বিকিনি পরা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। তারপর থেকেই তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন- এতদিন পর বিকিনি পরা ছবি কেন শেয়ার করলেন কারিশমা? অনেকে ৪২ বছর বয়সি এ নায়িকার শারীরিক সৌন্দর্যেও বিস্মিত হয়েছেন।

ফলে গুঞ্জন উঠেছে, কারিশমা কি আবার বলিউডে ফিরতে চান? যদিও কারিশমা অনেক আগে থেকেই বলে আসছেন, সিনেমায় অভিনয়ের পরিকল্পনা আপাতত তার নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে