,

‘পরিত্যক্ত ঘোষিত বাড়ি ভাঙতে আদালতের নিষেধ নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের দখলমুক্ত করার পর রাজধানীর গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর বাড়িটি ভাঙতে আদালতের কোনো বাধা-নিষেধ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেছেন, বাড়িটির ওয়ারিশ থাকলেও তিনিও বাড়িটি ফেরত পাবেন না।

কারণ, সরকার বাড়িটিকে অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছে। আজ রবিবার (২৫ জুন) বেলা পৌনে ২টার দিকে নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। মওদুদকে উচ্ছেদের ১৯ দিনের মাথায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধিগ্রহণ করা বাড়িটি ভাঙার অভিযান চলার মধ্যেই ব্রিফ করেন তিনি।

এর আগে বেলা ১১টার দিকে নিজের বর্তমান বাসায় সংবাদ সম্মেলনে করে ব্যারিস্টার মওদুদ অভিযোগ তুলেছেন যে, ‘সম্পূর্ণ বেআইনিভাবে ও আদালতের নির্দেশনা ছাড়াই বাড়িটি ভাঙা হচ্ছে। ‘

সকাল ৯টা থেকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে রাজউক ও গুলশান থানা পুলিশ ডুপ্লেক্স বাড়িটি ভাঙার অভিযান পরিচালনা করছে। রাজউকের চারটি বুলডোজার ইতিমধ্যেই বাড়িটির গেট ও সামনের অংশ ভাঙার কাজ শেষ করে ফেলেছে। মাঝে বৃষ্টির কারণে কিছুক্ষণ কাজ বন্ধ থাকলেও ফের শুরু হয়ে এখন পেছনের অংশ ভাঙা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের