,

‘বিএনপির সব শ্রেণির নেতাদের পদত্যাগ করা উচিত’

news-image

গাজীপুর প্রতিনিধি : আন্দোলনের করতে না পারার ব্যর্থতার জন্য বিএনপির সব শ্রেণির নেতাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, গত আট বছরে ৮ মিনিটের জন্যও আন্দোলন করতে পারেনি বিএনপি। তাদের এই ব্যর্থতার জন্য দলটির টপ টু বটম সব নেতাদের পদত্যাগ করা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মন্ত্রী বলেন, জনগণ যখন আমাদের কাজে খুশি হন, বিএনপি তখন অখুশি। বিগত কয়েক বছরের মধ্যে এবার ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, বিআরটি প্রকল্পের পরিচালক মো. সানাউল হক, সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহীন রেজা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা