,

ঈদের দিন বেশির ভাগ অঞ্চল বৃষ্টিহীন থাকতে পারে

news-image

অনলাইন প্রতিবেদক : ঈদের দিন দেশের বেশির ভাগ এলাকা বৃষ্টিহীন থাকতে পারে বলে ধারনা করছেন আবহাওয়াবিদরা। ফলে বিড়ম্বনাহীন ঈদের নামাজ আদায় করতে পারবেন মুসল্লীরা।

আবহাওয়াবিদরা বলেছেন, এ মুহূর্তে মৌসুমী বায়ু দেশের উপর কম সক্রিয়। এটা উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। লঘুচাপের গতি-প্রকৃতিতে মনে হচ্ছে, এটি নিন্মচাপে পরিণত হলেও ঈদের আগে এর রেশ দেশে নাও পড়তে পারে। তবে ঈদের পর কর্মস্থলে ফেরার কালে বৃষ্টি থাকতে পারে।

আবহাওয়া অফিসের একটি সূত্র থেকে জানা গেছে, ঈদের দিন বা আগে-পরে ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকা মোটামুটি শুষ্কই থাকবে। ঢাকা বিভাগে দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোতেও বৃষ্টি হলেও তা টানা হওয়ার সম্ভাবনা কম। তবে সারা দেশের আকাশ মেঘলা থাকতে পারে।

এদিকে শনিবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দম্কা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা