সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের পরে শাকিবকে নিয়ে আরো তিন ছবি, পারলে ঠেকাও : জাজ

news-image

বিনোদন ডেস্ক : ‘অভিনেতা ডিপজল ১০০ সিনেমা হলে ছবি প্রদর্শনের জন্য নতুন মেশিন বসাবেন জানলাম। এটা তো ভালো কথা। তবে উনি যদি ১০০ সিনেমা হলে মেশিন বসান তাহলে আমি আমার মেশিনগুলো সিনেমা হল থেকে তুলে নেবো। আমি নিজে কোনো মেশিন তাহলে আমার সিনেমা হলে রাখবো না।’

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তরাঁয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এফডিসির নবগঠিত চলচ্চিত্র ঐক্যজোটের নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন কথা বলেন তিনি।

আবদুল আজিজ বলেন, ‘শাকিব খান ও আমাকে নিষিদ্ধ করার ব্যাপারে বলতে চাই, আমি শাকিব খানকে নিয়ে ঈদের পর আরো তিনটি ছবির ঘোষণা দেবো, পারলে ঠেকাও। ঈদের পর আমাদের প্রদর্শক সমিতিসহ অন্যান্য সংগঠন মিলে বসে জরুরি মিটিং ডেকে কাদের নিষিদ্ধ করতে হবে তা আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেবো।’

প্রযোজক ইকবাল বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন দুজন তারকা। একজন শাকিব খান, অন্যজন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজ ভাই। ওই সংগঠনের নেতারা নিষিদ্ধ করার কে? তাদের মধ্যে তো কেউই নেই গত ৪-৫ বছরে একটি ছবি প্রযোজনা করেছেন।’

এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক কাজী হায়াৎ, হল প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, চলচ্চিত্র প্রযোজক ইকবাল, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাসসহ অনেকে।

সম্প্রতি এফডিসিতে চলচ্চিত্র ঐক্যজোটের গড়া নেতাকর্মীরা শাকিব খান, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজকে নিয়ে নিষিদ্ধের ঘোষণা দেন।

এদিকে এফডিসিতে নৈরাজ্যকারী উন্মাদদের প্রতিহত করা ও প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সন্ধ্যায় মগবাজারের একটি রেস্তরাঁয় এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা