,

বলিউডে ‘কাস্টিং কাউচ’-এর শিকার হয়েছেন যারা!

news-image

বিনোদন ডেস্ক : ‘কাস্টিং কাউচ’ বলিউড ইন্ডাস্ট্রির রিয়ালিটি। এ কথা প্রকাশ্যে স্বীকার করে নেন অনেক শিল্পী। কেউ বা আবার লুকিয়ে রাখতে চান। শুধু নারীরাই নন, পুরুষরাও কখনও কখনও ‘কাস্টিং কাউচ’-এর শিকার। দেখে নেওয়া যাক প্রকাশ্যে এ নিয়ে কে কে মুখ খুলেছেন।

রণবীর সিং:

ইন্ডাস্ট্রিতে রণবীর সিং এখন পরিচিত নাম। জনপ্রিয়তার নিরিখেও তিনি প্রথম দিকেই রয়েছেন। কিন্তু তিনিও ‘কাস্টিং কাউচ’-এর কবলে পড়েন। কীভাবে?

এনডিটিভিকে রণবীর বলেন, ‘‘এক ভদ্রলোক তাঁর আন্ধেরির বাড়িতে আমাকে এক বার ডেকেছিলেন। আমি খুব সুন্দর পোর্টফোলিও তৈরি করে নিয়ে গিয়েছিলাম। কিন্তু, তিনি সেটা দেখলেনই না। বরং বলেছিলেন, তোমাকে আরও স্মার্ট হতে হবে। আরও সেক্সি হতে হবে। তার পর আমাকে আরও অবাক করে দিয়ে বলেছিলেন, আমরা কিছুই করব না। আমাকে এক বার ছুঁতে দাও…। ’’ পরে রণবীর জানতে পেরেছিলেন এমন ব্যবহার তিনি অনেকের সঙ্গেই করে থাকেন।

কাল্কি কোয়েচলিন:

এক সাক্ষাত্কারে কাল্কি কোয়েচলিন স্বীকার করে নিয়েছিলেন ‘কাস্টিং কাউচ’-এর প্রসঙ্গ। কাল্কি বলেছিলেন, ‘‘অফকোর্স কাস্টিং কাউচ বলিউডে রয়েছে। আমাকেও অফার দেওয়া হয়েছিল। আমার যখনই অস্বস্তি হয়েছে, আমি সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। ’’

আয়ুষ্মান খুরানা:

এই মুহূর্তে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন আয়ুষ্মান খুরানা। ডিএনএ-র কাছে তিনি শেয়ার করেছিলেন, ‘‘আমি প্রথমে টেলিভিশনে অ্যাঙ্কারিং করতাম। এক কাস্টিং ডিরেক্টর আমাকে সরাসরি যৌন প্রস্তাব দিয়েছিলেন। আমি বলেছিলাম, আমি স্ট্রেট। না হলে আপনার প্রস্তাব ভেবে দেখতাম। ’’

মমতা কুলকার্নি:

মমতা কুলকার্নি অভিযোগ করেছিলেন, ‘চায়না গেট’ ছবির শুটিংয়ে পরিচালক রাজকুমার সন্তোষী তাঁর কাছে যৌন সুবিধে চেয়েছিলেন। তিনি রাজি না হওয়ায় নাকি তাঁর চরিত্রটি ওই ছবি থেকে বাদ দেওয়া হয়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে