,

‘ছেলেটা যদি আমাকে সত্যি ভালোবাসে; তবে বিয়ের পর অভিনয় ছেড়ে দেব’

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার টেলিভিশনের সেরা সুন্দরীদের অন্যতম। ছেলেদের সহ্যই করতে পারেন না অথচ সুন্দর মনের মানুষের জন্য অভিনয় ছাড়তে রাজি ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ সিরিয়ালের সত্যভামা খ্যাত রূপসা মুখোপাধ্যায়! গতকাল শুক্রবার ছিল তার জন্মদিন।

এদিন তিনি ছুটি নিয়েছিলেন শুটিং থেকে। বাড়িতে শুয়ে বসে কাটানোর পাশাপাশি কলকাতার একটি সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দেন তিনি। সেখানেই জানা যায় সংসার নিয়ে রূপসার ধ্যানধারণা।
ইচ্ছা ছিল এফার হোস্টেস হওয়ার। কিন্তু মায়ের একান্ত ইচ্ছাতেই এই জগতে আসা। ওড়িয়া ছবি দিয়ে রূপালি জগতে পদার্পন রূপসার। ‘কখনো বিদায় বলো না’ নামে একটি বাংলা ছবিও করেছেন তিনি। ফেরদৌসের বিপরীতে ‘ছেড়ে যাস না’ নামে আরও একটি ছবি কয়েকদিন আগে রিলিজ হয়েছে। এছাড়া ইতিমধ্যেই তিনি ‘ভালোবাসা ভালোবাসা’, ‘এসো মা লক্ষ্মী’ আর ‘শ্রীকৃষ্ণ’ নামক তিনটি মেগাধারাবাহিকে কাজ করে ফেলেছেন। ক্যারিয়ারের এই উঠতি সময়ে অ্যাফেয়ার নিয়ে কী ভাবছেন রূপসা?

এই সুন্দরী অভিনেত্রী সোজা ব্যাটে ছক্কা হাঁকিয়ে বললেন ২ বছর আগে ২০১৫ সালে তার সর্বশেষ ব্রেকআপ হয়েছে। তার আগে কতটি হয়েছে সেটা অবশ্য বলেননি। তবে লাস্ট ব্রেকআপের পর থেকে ছেলেদের তিনি দুচোখে দেখতে পারেন না। সবাইকে খুব ক্যারেক্টারলেস মনে হয়। মনে হয় সব ছেলেই সমান। কাউকে বিশ্বাস করতে পারেন না। দেখলেই নাকি চড় মেরে দিতে ইচ্ছে করে! ছেলেদের সম্পর্কে এমন ভয়াবহ ধারণা পোষণকারী কন্যার বিয়ের প্ল্যান কী?

রূপসা জানালেন, আপাতত তার বিয়ের কোনো প্ল্যান নেই। আসলে কোনো ছেলেকে তিনি সহ্যই করতে পারেন না। তবু যদি কাউকে মনে ধরে তবে পরের বছর সাত পাঁকে বাঁধা পড়তে পারেন। সেই পুরুষটির যদি দাবি থাকে, বিয়ের পর অভিনয় ছেড়ে দিতে হবে তাতেও আপত্তি নেই রূপসার। তবে যদি সেই ছেলেটি সত্যিকার অর্থেই তাকে ভালোবাসে; কোনো প্রতারণা করার চেষ্টা যদি না করে তাহলে অভিনয় ছেড়ে একদম সংসারী হয়ে যাওয়ার ইচ্ছা তার। তবে কারও জন্য নিজের ব্যক্তিত্ব এবং স্বনির্ভরতা বিসর্জন দিতে ঘোরতর আপত্তি আছে রূপসার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে