,

সাংবাদিক ও আ. লীগ নেতা নজির সীমান্ত ইয়াবাসহ আটক

news-image

নিউজ ডেস্ক : তিনি টেকনাফ সীমান্তের বাসিন্দা। এজন্যই নামের শেষে রয়েছে ‘সীমান্ত’। পুরো নাম নজির আহমদ সীমান্ত (৫২)। তিনি একাধারে কক্সবাজার জেলা যুবলীগ নেতা ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগ নেতা। অন্যদিকে সাংবাদিক। কক্সবাজার বিমান বন্দরে শনিবার ইয়াবা সহ আটক হয়েছেন এই সাংবাদিক ও যুবলীগ এবং আওয়ামী লীগ নেতা।

টেকনাফের এই সাংবাদিক, আওয়ামী লীগ ও যুবলীগ নেতার পকেটের মানিব্যাগ থেকে ১০৭ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তিনি নিজেই একজন ইয়াবা সেবনকারি বলে বিমান বন্দর নিরাপত্তারক্ষী ও পুলিশের কাছে স্বীকার করেছেন। তিনি জানান, ঈদ উপলক্ষে ঢাকার বন্ধুদের ‘ঈদ গিফট’ দেওয়ার জন্য এই স্বল্প পরিমাণের ইয়াবা নিয়ে যাচ্ছিলেন।

কক্সবাজার বিমান বন্দর নিরাপত্তারক্ষীরা জানান, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আশরাফ আলীর ছেলে নজির আহমদ সীমান্ত (৫২) শনিবার বেসরকারি নভো এয়ারে রাজধানী ঢাকা যাচ্ছিলেন। লাগেজের সাথে তার মোবাইল ও মানিব্যাগ স্ক্যান করার সময় তিনি ধরা পড়ে যান। মানিব্যাগে বিশেষ কায়দায় রাখা ১০৭ পিচ ইয়াবা নিয়ে ধরা পড়ার পর তিনি নিজেকে একজন বড় সাংবাদিক পরিচয় দেন।

বিমান বন্দরের নিরাপত্তারক্ষী উষামং জানান- সাংবাদিক পরিচয়ধারি নজির আহমদ সীমানত্ম নিজেই স্বীকার করেন, ‘আমি একজন ইয়াবা সেবনকারী। ইয়াবা আমার সাথে রাখতে হয়। জরুরি ঢাকায় যাচ্ছি। তাই সাথে নিয়ে যাচ্ছি সেবনের ইয়াবাসহ বন্ধুদের ঈদ উপহার। ’

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান, নজির আহমদ সীমান্ত নিজেকে কক্সবাজারের স্থানীয় পত্রিকার সাংবাদিক ছাড়াও বেসরকারি জী টিভির টেকনাফ প্রতিনিধি বলে পরিচয় দিয়েছেন। এছাড়াও নজির আহমদ সীমান্ত কক্সবাজার জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসাবে দায়িত্বে রয়েছেন।

কক্সবাজার জেলা যুবলীগের সহ সভাপতি সোহেল আহমদ বাহাদুর নিশ্চিত করেছেন যে, টেকনাফ সীমানেত্মর বাসিন্দা নজির আহমদ সীমান্ত জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক। অপরদিকে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর নিশ্চিত করেন যে, নজির আহমদ সীমান্ত টেকনাফ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।

প্রসঙ্গত, ২০১৫ সালে জী টিভি’র কক্সবাজার জেলা সংবাদদাতা মোহাম্মদ সেলিম ৪০ হাজার পিচ ইয়াবার চালান নিয়ে স্বস্ত্রীক একটি মাইক্রোবাস সহ চট্টগ্রামে আটক হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে