,

‘ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করে’

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করার পাশাপাশি সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে।

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা-২০১৭ উপলক্ষে প্রদত্ব আজ শনিবার এক বাণীতে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) একটি স্মরণিকা প্রকাশ করেছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী এ উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘকাল ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে আসছে। কারণ, ধর্ম যার যার, উৎসব সবার।

শেখ হাসিনা বলেন, ‘রথযাত্রা’ হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব। ইসকন প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে দেশের বড় বড় শহরগুলোতে রথযাত্রা উৎসব সফল করতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করছে।

তিনি বাণীতে উল্লেখ করেন, আমি আশা করি, এই রথযাত্রা উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী রথযাত্রা উৎসব ২০১৭’র সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। -বাসস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা