,

ঈদের পরেই মাঠে ফিরছেন বিজয়

news-image

 

স্পোর্টস ডেস্ক :ঘরোয়া লিগে ভালো পারফর্ম করা সত্ত্বেও দীর্ঘ দিন ধরে দলের বাইরে জাতীয় দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান আনামুল হক বিজয়। তবে এবার কপাল খুলতে যাচ্ছে তার। দক্ষিণ আফ্রিকা ও অজিদের বিপক্ষে সিরিজের লক্ষ্যে গড়া ২৯ সদস্যের প্রাথমিক দলে জায়গা হয়েছে তার।

আর এগিয়ে আগামী পহেলা জুলাই বিসিবির হাই পারফরম্যান্স দল অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে। আর এই সফরে দলের সাথে থাকছেন বিজয়।

সফর প্রসঙ্গে বিজয় বলেন, ‘চেষ্টা করব ভালো কিছু করার। আমি নিজে খুব রোমাঞ্চিত ভালো কিছু করার জন্য। অস্ট্রেলিয়া আমার জন্য বরাবরই লাকি। আমার কাছে মনে হয়, ভালো একটি সফর হবে। জাতীয় দলে ফেরার জন্য প্রতিটি ম্যাচই আমার কাছে খুব জরুরী, বাংলাদেশের সেরা পারফরমারগুলোই এই দলে আছে।

আগামী ১ জুলাই ঢাকা ছাড়বে হাই পারফরম্যান্স দলের ১৬ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ডারউইনে প্রাদেশিক দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে, দুটি দুই দিনের এবং একটি তিন দিনের ম্যাচ খেলবে এইচইপির দলটি। প্রতিপক্ষ দলটিও শক্তিশালী হবে। কারণ অস্ট্রেলিয়ায় যখন মৌসুম শেষ হয়, তখন ডারউইনে মৌসুম শুরু হয়। তখন ওখানে অনেক খেলোয়াড় এসে খেলে।

গত মঙ্গলবার থেকে এইচপি দলের অনুশীলন শুরু হয়। ঈদের আগে গতকাল শেষ অনুশীলন করেছে দলটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের