,

বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ রজনীকান্তের মেয়ে

news-image

 

বিনোদন ডেস্ক :বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সুপারস্টার রজনীকান্তের মেয়ে সৌন্দর্য। শুক্রবার চেন্নাইয়ের পারিবারিক আদালতে হাজিরা দেন তিনি। এসেছিলেন তাঁর স্বামী অশ্বিন রামকুমারও। ২০১০ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন অশ্বিন ও সৌন্দর্য। বর্তমানে তাঁদের এক সন্তান। বোঝাপড়ার ভিত্তিতেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে এই দম্পতি। গতবছরের শেষের দিকে এই সিদ্ধান্ত নিয়ে আদালতে ডিভোর্স ফাইল করেন সৌন্দর্য রজনীকান্ত।

পরবর্তী শুনানিতে বিচ্ছেদের শর্তাবলী সম্পর্কে নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত জানাবেন দুজনেই। তার উপর ভিত্তি করেই দুজনকে যৌথভাবে ফাইল করতে হবে একটি মেমো। তারমধ্যেই উল্লেখ করা থাকবে খোরপোশের বিষয়। শুধু খোরপোশই নয়, উল্লেখ করতে হবে সন্তানের দায়িত্ব কে নিতে চান। দুপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে যদি আদালত মনে করে যে বিচ্ছেদের যথার্থ কারণ আছে, তাহলেই এই বিচ্ছেদ মঞ্জুর করবে কোর্ট।

দীর্ঘ ১৮ বছর ধরে তামিল ছবির জগতের সঙ্গে যুক্ত সৌন্দর্য। ১৯৯৯ সালে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে প্রথম কাজ করেন ছবিতে। এরপর প্রায় এগারোটি ছবিতে গ্রাফিক্স ডিজাইন করেছেন তিনি। প্রযোজনা করেছেন একটি ছবিও। প্রযোজনার পাশাপাশি পরিচালনা করেছেন বাবা রজনীকান্তের ছবি “কোচাদায়ান”।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের