,

‘আম্পায়ার্স কলে’ হারাবে না রিভিউ

news-image

স্পোর্টস ডেস্ক : ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) পরিবর্তন এনেছে আইসিসি। নতুন নিয়মে এলবিডব্লিউয়ের সিদ্ধান্তে ‘আম্পায়ার্স কল’ হলে রিভিউ হারাতে হবে না।

অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি গত মে মাসে ডিআরএসসহ ক্রিকেটের আইনে পরিবর্তন করার যেসব সুপারিশ করেছিল, সেগুলোর অনুমোদন দিয়েছে প্রধান নির্বাহীদের কমিটি ৷ সবগুলো নিয়ম চালু হবে আগামী ১ অক্টোবর থেকে।

যেসব পরিবর্তন আসছে :

ডিআরএস
বর্তমানে আম্পায়ারের কোনো এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত রিভিউ নেওয়া হলে, যদি রিপ্লেতে ‘আম্পায়ার্স কল’ দেখা যায় তবে সে সিদ্ধান্ত আর পরিবর্তন হয় না এবং আবেদন করা দলটির একটি রিভিউ নষ্ট হয়ে যায়। তবে নতুন নিয়মে এলবিডব্লিউর সিদ্ধান্তে ‘আম্পায়ার্স কল’ হলে সিদ্ধান্ত পক্ষে না পাওয়া দলকে রিভিউ হারাতে হবে না।

প্রতি ৮০ ওভারে নতুন দুটি রিভিউ পাওয়ার নিয়মটা অবশ্য থাকছে না। নতুন নিয়মে পুরো ইনিংসেই শুধু দুটি রিভিউ থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএস ব্যবহারের ন্যূনতম মানদণ্ডও ঠিক করে দেওয়া হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে বল-ট্র্যাকিং ও এজ-ডিকটেশন প্রযুক্তি। এখন থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও থাকবে রিভিউ।

ব্যাটের আকৃতি
ব্যাট-বলের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে আইসিসি ব্যাটের আকৃতির ব্যাপারে সুপারিশের অনুমোদন দিয়েছে। এই নিয়ম অনুযায়ী ব্যাটের প্রস্থ হবে ১০৮ মিলিমিটার (৪.২৫ ইঞ্চি)। পুরু হবে সর্বোচ্চ ৬৭ মিলিমিটার। আর কিনারা হবে ৪০ মিলিমিটার।

অসদাচরণের শাস্তি
নতুন নিয়মে মাঠে সর্বোচ্চ পর্যায়ের অভব্য আচরণের শাস্তি হিসেবে ক্রিকেটারদের বের করে দিতে পারবেন আম্পায়ার। সব দেশই এই নিয়মের সঙ্গে একমত হয়েছে বলে জানিয়েছে আইসিসি।

রানআউটের নিয়ম সংশোধন
বর্তমানে ব্যাটসম্যান ক্রিজ অতিক্রম করার পর বেল পড়ার সময় যদি তার ব্যাট বা পা শূন্যে থাকে, তাহলে তাকে আউট দেওয়া হয়। কিন্তু নতুন নিয়মে একবার ব্যাট বা পা ক্রিজ অতিক্রম করলে, পরে শূন্যে থাকলেও ব্যাটসম্যানকে আর রানআউট হতে হবে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে