,

গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষে আহত ৪ জনের মৃত্যু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে আহত ১৫ জনের মধ্যে নারীসহ ৪জন মারা গেছেন।
শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পিনিসিলিন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা। আবু বকর (৩০) নামে একজনের নাম জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাক পেনিসিলিন কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরগামী একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে চন্দ্রাগামী যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনার যাত্রীসহ কমপক্ষে ১৫জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মৌচাক সুফিয়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহামেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেলের দিকে নারীসহ চারজনের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, আবু বকরকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা