,

নো বলের বিজ্ঞাপনে পুলিশের উপর ক্ষুব্ধ বুমরা

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জেতে পাকিস্তান। ব্যাট হাতে দুর্দান্ত এক শতক তুলে নেন ফকর জামান। তবে ব্যক্তিগত ৩ রানে বুমরার নো বলে বেঁচে যান এই তারকা। এদিকে বুমরার এই নো বলকে জনসচেতনতামূলক বিজ্ঞাপনে কাজে লাগিয়েছে জয়পুর ট্রাফিক পুলিশ। স্বাভাবিকভাবেই এটি মানতে পারছেন না ভারতীয় পেসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের উপর নিজের ক্ষোভ ঝেড়েছেন।

ফাইনালে বুমরাহর সেই নো-বলের ছবি কাজে লাগিয়েছে ভারতের পুলিশ। মানুষকে সচেতন করতে ভারতের জয়পুরে ব্যবহার করা হচ্ছে বুমরাহের নো-বলের ছবি সংবলিত বিলবোর্ড। বুমরাহর নো-বলের ছবির এক পাশে লেখা আছে ‘সীমারেখা অতিক্রম করবেন না, আপনি জানেন এর চড়া মূল্য দিতে হবে।’

bumrah-in

বুমরাহর নো-বলের কারণে যেমন ভারতকে চড়া মূল্য দিতে হয়েছে তেমনি ট্রাফিক আইন না মানলেও চড়া মূল্য দিতে হবে, এমনটাই বোঝানো হয়েছে বিলবোর্ডের মাধ্যমে।

তবে পুলিশ যেভাবেই ব্যবহার করুক, বিষয়টি ভালো লাগেনি বুমরার। ভারতীয় পেসার তাই টুইট বার্তায় জয়পুর পুলিশের ওপর ক্ষোভ ঝেড়ে লেখেন, ‘ভালো করেছে জয়পুর পুলিশ। তারা বুঝিয়েছে, দেশের হয়ে সেরাটা দেওয়ার পর আপনি কতটা সম্মান পাবেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা