,

মানুষের আদলে বাচ্চার জন্ম দিলো ভেড়া! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : গ্রামবাসীরা ভয়েই শীর্ণ। ভেড়া জন্ম দিয়েছে এমন এক বাচ্চা, যার শরীর মানুষের মতো! দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলে লেডি ফ্রেয়ার গ্রামে এই ভেড়ার বাচ্চাটিকে দেখে রীতিমতো ভীত হয়ে পড়ে গ্রামের সবাই।
তারা ধরে নেয় এক ‘অশুভ শক্তি’ জন্ম নিয়েছে পশুর চেহারায়। যদিও বাচ্চাটি মৃত অবস্থাতেই প্রসব হয়েছিল, তবুও আতঙ্ক ক্রমে বাড়তে থাকে। অর্ধেক-মানুষ অর্ধেক-পশু সেই প্রাণীটিকে দেখতে ভিড় জমতে থাকে।

হয়তো এই বিশ্বাসের মূলে কাজ করছিল বাইবেলের ‘নিউ টেস্টামেন্ট’-এর ‘সেভেন্থ সিল’-এর প্রসঙ্গ। ‘ভেড়া’রূপী যিশু খ্রিস্টের বিপরীতে শয়তান প্রেরিত দূতের কথাও জানা যায়। তার কল্পনা করতে গিয়েই বিকৃত চেহারার ভেড়ার কথা হয়তো সকলেরই মনের মধ্যে চলে এসেছিল।

আতঙ্ক ক্রমে ছড়াতে থাকে। ধীরে ধীরে তা এমন চেহারা নেয়, তা আরও দূর-দুরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। আগুনের মতো তা ছড়িয়ে পড়তে থাকে গ্রামীণ জনজাতির মধ্যে। শেষ পর্যন্ত ব্যাপারটা দেখতে গ্রামীণ উন্নয়ন দফতর তাদের প্রতিনিধিকে পাঠায়।

শেষ পর্যন্ত পশু বিভাগের কর্মকর্তারা মৃত বেড়ার বাচ্চাটিকে দেখে সিদ্ধান্তে আসেন, যতই মানুষের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাক, এটা আসলে বিকৃত ভেড়ার বাচ্চা। বাচ্চাটির জন্ম দেয়া মা ভেড়াটি গর্ভবতী অবস্থাতে ভাইরাস সংক্রমণে অসুস্থ হয়ে পড়ে। সেই সংক্রমণে তার গর্ভস্থ বাচ্চাটি স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারেনি। ফলে তার চেহারায় এই রকম বিকৃত আদলে জন্মগ্রহণ করেছে।

আপাতত বাচ্চাটির দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রত্যন্ত গ্রামের কুসংস্করাচ্ছন্ন মানুষকে বিস্তারিত বোঝানো হবে। কিন্তু গ্রামবাসীরা আপাতত অপেক্ষায়, কবে এই ‘অশুভ’ বাচ্চাটিকে দাহ করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা