,

দেবরের সাথে সম্পর্ক, অতঃপর…

news-image

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দেবর রেজাউল করিম কাজল (৪২) নামে এক ব্যবসায়ীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।শুক্রবার ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজলকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

ঝালকাঠি থানার ওসি তাজুল ইসলাম জানান, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে সদর উপজেলার পিপলিতা গ্রামের প্রবাসী চাচাত ভাইয়ের স্ত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে চাচাত ভাই রেজাউল করিম কাজল। এতে ওই গৃহবধূ গর্ভবতী হয়ে পড়লে কাজল তাকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করে।

পরে ওই গৃহবধূ লোকলজ্জার ভয়ে ঢাকায় চলে যান এবং সেখানে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এ অবস্থায় গৃহবধূ কাজলের কাছে সন্তানের পিতৃ পরিচয়ের দাবি জানান। কিন্তু ওই সন্তানকে মেনে নিতে অস্বীকার করে কাজল। গৃহবধূ বাধ্য হয়ে গত বৃহস্পতিবার ঝালকাঠি সদর থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। রাতেই থানা পুলিশ কাজলকে গ্রেফতার করে।

শুক্রবার দুপুরে কাজলকে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিচারক বেগম রুবাইয়া আমেনা তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

অভিযুক্ত রেজাউল করিম কাজল পিপলিতা গ্রামের মৃত মুনসুর বাকলাইর ছেলে।

ঝালকাঠি শহরের কুমারপট্টি রোডে অপূর্ব সু-হাউজ নামে তার একটি জুতার দোকান রয়েছে। কাজল বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মজিবর রহমান জানান, আদালতের অনুমতি নিয়ে সন্তানের পিতার পরিচয় জানার জন্য ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা