,

পীরগঞ্জে ট্রাক উল্টে নিহত ১৬

news-image

পীরগঞ্জ প্রতিনিধি : ঈদ উপলক্ষে বাড়ি ফেরার পথে রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে ১৬ জন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের অধিকাংশই পোশাক শ্রমিক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের ওপরে বসে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন ৩০-৩৫ জন যাত্রী। ট্রাকটি ভোর সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ এলাকায় পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন এবং পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান আরো চারজন।

গুরুতর আহত আটজনকে পীরগঞ্জসহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, কলাবাড়ি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে শনিবার ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। ওসি আরো জানান, নিহত সবার বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা