,

ঈদের নিরাপত্তায় আনসারের বিশেষ টিম

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী জুড়ে নিরাপত্তা দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার স্টাইকিং ফোর্স (এএসএফ)। আজ শনিবার দুপুরে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে এক নিরাপত্তা মহড়া দেওয়া হয়।

বিশেষ নিরাপত্তা মহড়ায় আনসার স্টাইকিং ফোর্সের (এএসএফ) কমান্ডার সৈয়দ ইফতেখার আলী বলেন, আজ থেকে ঈদের তিনদিন পর্যন্ত রাজধানীতে নিরাপত্তা দেবে আনসারের বিশেষ টিম। নিরাপত্তার স্বার্থে এক প্লাটুন আনসার সদস্য সার্বক্ষণিক কাজ করবে। রাজধানীর বিশেষ বিশেষ স্থানে সদস্যরা ভাগ হয়ে কাজ করবেন। ঈদে ছিনতাই ও চুরির ঘটনা অহরহ ঘটে থাকে। শুধু তাই নয়, অনেক সময় যাত্রীরা হয়রানি ও মলম পার্টির শিকার হন। এসব বিষয়গুলো আনসার সদস্যরা সার্বক্ষণিকভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, এছাড়া রাজধানীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে তাদের রিজার্ভ ফোর্স সহায়তা করবে। বিশেষ করে রাজধানীর জনবহুল এলাকা কমলাপুর রেল স্টেশন, বিমানবন্দর রেল স্টেশন,মহাখালি বাস টার্মিনাল ও গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে সার্বক্ষনিক তাদের সদস্যরা নিয়োজিত থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা