,

এবার ঈদের বৃহত্তম জামাত দিনাজপুরে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : উপমহাদেশের সর্ববৃহত্তম ঈদের জামাত এবার অনুষ্ঠিত হবে দিনাজপুরে। ঈদগাহ জামাত শোলাকিয়াকে ছাড়িয়ে এই প্রথমবারের মতো দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে বৃহত্তম ঈদ জামাত। এই ময়দানে এক সাথে পাঁচ লাখেরও বেশি মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবে।

উপমহাদেশের সর্ববৃহত এই ঈদের জামাত সরাসরি সম্প্রচার ও খবর পরিবেশনের জন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম।

তিনি জানিয়েছেন, ইতিমধ্যে ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সেনাবাহিনীর মালিকাধীন বিশাল মাঠে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নান্দনিক সৌন্দর্যমণ্ডিত করে নির্মিত হয়েছে এই ঈদগাহ মিনার।

দৃষ্টিনন্দন এই ঈদগাহ মিনারে রয়েছে ৫২টি গম্বুজ। প্রধান গম্বুজের সামনে রয়েছে মেহরাব, যেখানে ইমাম দাঁড়াবেন। যার উচ্চতা ৪৭ ফুট। পাশাপাশি রয়েছে ৫১টি গম্বুজ। এছাড়াও ৫১৬ ফুট দৈর্ঘের ৩২টি আর্চ নিমার্ণ করা হয়েছে। প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক বাতি। রাত হলেই যা ঈদগাহ ময়দানকে আলোকিত করে তোলে।

উপমহাদেশের সর্ববৃহত ঈদের এই জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।এই লক্ষ্যে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে নব-নির্মিত মিনার প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে