,

পাঁচতলা ভবনের ছাদে রাস্তা!

news-image

অনলাইন ডেস্ক : বেশ প্রশস্ত পাঁচতলা ভবনটি। তার ছাদে আবার অন্য দৃশ্য। সেখানে আছে গাছপালা, আর চলছে নানা ধরনের গাড়ি! এটি কিন্তু গাড়ি রাখার কোনো জায়গা নয়। বরং পুরোদস্তুর একটি রাস্তা। তাতে আছে গাড়ি যাওয়া-আসার দুটি লেন। খবর এনডিটিভির

চীনের ছংকিং শহরে এই নতুন ধরনের স্থাপত্য দেখা গেছে। ছাদের ওপর তৈরি রাস্তাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। রাস্তার ধারে নানা ধরনের দোকানও আছে। এই রাস্তা ধরে পুরো ভবন ঘুরে আসা যায়। ভবনটির একতলায় বিভিন্ন ধরনের দোকান আছে। এ ছাড়া আছে গাড়ি পার্কিংয়ের জায়গা।

এরই মধ্যে বাড়ির ছাদে তৈরি এই রাস্তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকে রাস্তা তৈরির কারণে ভবনটিতে শব্দদূষণ সৃষ্টির আশঙ্কা করছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তায় যানবাহন চলার কারণে সৃষ্ট শব্দ এ ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করবে না। কারণ, রাস্তাটি তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশেষ শব্দ নিরোধক নির্মাণ উপকরণ।

ছংকিং শহরে প্রায় ৮৫ লাখ মানুষের বাস। এমন অদ্ভুত স্থাপত্যের নিদর্শন শহরটিতে এটিই প্রথম নয়। এর আগে দুটি আবাসিক ভবনের পেটের ভেতর দিয়ে রেললাইন বসিয়েছিল শহরটির কর্তৃপক্ষ। এ ছাড়া ১৩তলা ভবনের ওপর পদচারী-সেতু ও ফ্লাইওভারও তৈরি হয়েছে। মূলত জায়গা কম থাকার কারণেই সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ছংকিং শহরে এমন স্থাপত্য তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে