,

জেনে নিন, বলিউড সেলিব্রিটিদের পর্দার সামনে ও বাইরের গল্প

news-image

অনলাইন ডেস্ক : অনেকেই বলিউড সেলিব্রিটিদের পর্দার সামনের গল্প জানেন। কিন্তু পর্দার বাইরের গল্প জানেন কি? কখন তাঁরা কোথায় যাচ্ছেন কী করছেন, সব খবর বোধ হয় কারো জানা সম্ভব নয়।

বি টাউনের সেলিব্রিটিদের কখন কার সঙ্গে ব্রেক আপ হচ্ছে আর কখন কার সঙ্গে প্যাচ আপ হচ্ছে, সেই খবর শিরোনামে উঠে আসে। কিন্তু, বলিউড সেলিব্রিটিরা ব্রেক আপের পরও তাঁদের প্রাক্তনের সঙ্গে স্ক্রিন শেয়ার করে জানেন। সে সালমান খানই হন কিম্বা ক্যাটরিনা কাইফ। কিম্বা অক্ষয় কুমার। জেনে নিন, ওই তালিকায় কারা কারা আছেন-
রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ : রণবীর, ক্যাটরিনার ব্রেক আপ বলিউডের অন্যতম আলোচিত বিষয়। দু’জনের রাস্তা আলাদা হয়ে যাওয়ার পরও জগ্গা জাসুসে স্ক্রিন শেয়ার করেছে তাঁরা। ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা হলেও, অনস্ক্রিন রণবীর-ক্যাটরিনার রসায়ন যেন আবার উপচে পড়েছে ওই সিনেমায়।

রণবীর কাপুর-দীপিকা : শোনা যায় ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির পর পরই নাকি দীপিকার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন রণবীর। কিন্তু, আজব প্রেম কী গজব কাহানির শ্যুটিংয়ের সময় থেকে তাঁদের সম্পর্কের মাঝে চলে আসেন ক্যাটিরিনা। ব্রেক আপ হয়ে যায় দু’জনের। তারপর তামাশা-তেও ফের একসঙ্গে জুটি বাঁধেন রণবীর, দীপিকা।

শহিদ কাপুর-কারিনা কাপুর : বি টাউনের অন্যতম আলোচিত ব্রেক আপ হল শহিদ-কারিনার সম্পর্ক। যা এতদিন পরও পিছু ছাড়েনি তাঁদের। তবে ব্রেক আপের পর যেমন জব উই মেট-এর মত ব্লক বাস্টার উপহার দিয়েছেন বি টাউনকে, তেমনি বিচ্ছেদের পর উড়তা পাঞ্জাবেও স্ক্রিন শেয়ার করেছেন দু’জনে।

সালমান খান-ক্যাটরিনা কাইফ : আজব প্রেম কী গজব কাহানি সময় রনবীর যেমন দিপ্পির সঙ্গে ব্রেক আপ করেন, তেমনি সালমানের সঙ্গে ব্রেক আপ করেন ক্যাটরিনা। কিন্তু, ব্রেক আপের পর ফের টাইগার জিন্দা হ্যায়’তে সল্লুর সঙ্গে জুটি বাঁধছেন ক্যাটরিনা।

রনবীর সিং-আনুশকা শর্মা : ব্যান্ড বাজা বারাত-এর সময় রণবীরের সঙ্গে নাম জড়ায় আনুশকার। দু’জনের ব্রেক আপের পর ফের তাঁদের একসঙ্গে দেখা যায় লেডিস ভার্সাস রিকি ভেল, দিল ধরকানে দো-তে।

অক্ষয় কুমার-শিল্পা শেঠি : টুইংকেল খান্নার সঙ্গে ঘর বাঁধার পর অক্ষয়ের জীবন থেকে দূরে সরে যান শিল্পা। বিয়ে করেন রাজ কুন্দ্রাকে। কিন্তু, ব্রেক আপের বহুদিন পর ধরকান-এ অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন শিল্পা।

অক্ষয় কুমার-রাবিনা ট্যান্ডন : রবিনার সঙ্গেব্রেক আপের পর অক্ষয়ের নাম জড়ায় শিল্পার সঙ্গে। ৯০-এর দশকের অক্ষয়কে বি টাউনের ‘প্লে বয়’ও বলা হত। কিন্তু, ব্রেক আপের পরও আন মেন এট ওয়ার্ক-এ অক্ষয়ের বিপরীতে অভিনয় করেন রাবিনা। সূত্র: ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে