,

সাধারণ মানুষের মনে ঈদের সেই আনন্দ নেই: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘ঈদ আসলেও মানুষের মনে কোনো আনন্দ নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, সামনে ঈদ, অথচ সাধারণ মানুষের মনে ঈদের সেই আনন্দ নেই।

কারণ দরিদ্র ও স্বল্প আয়ের মানুষেরা মোটা চাল কিনতে হচ্ছে ৫০-৫৫ টাকায়। নিত্য প্রয়োজনীয় সব কিছুর মূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে মানুষ হিমশিম খাচ্ছে। শিশুদের জন্য ঈদে নতুন পোশাক কিনতে বাবা-মায়ের নাভিশ্বাস উঠছে। আজ শুক্রবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, যারা ক্ষমতায় আছেন তারা তো হাজার হাজার কোটি টাকা লুটপাট করছেন তাদের তো কোন অসুবিধা নেই। তারা বাংলাদেশে ঈদের মার্কেট করছেন না, শোনা যাচ্ছে সিঙ্গাপুর-ব্যাংকক কলকাতার মার্কেটে তাদের ভিড়।

রিজভী বলেন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এখন এমন অবস্থায় উপনীত হয়েছে যে ভারতের ওপর নির্ভরশীলতাই যেন বাংলাদেশের মানুষের ভাগ্যে নির্ধারিত হয়েছে। গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এবার দুই লাখ লোক কলকাতাসহ ভারতের বিভিন্ন মার্কেটে ঈদের কেনাকাটা করেছে। বাংলাদেশের ব্যবসায়ীদের মাথায় হাত। বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতানগুলোতে বেচাকেনা নেই বললেই চলে। সারাদেশের মানুষের মধ্যে অনিশ্চয়তা ও হতাশার ছাপ বিদ্যমান।

তিনি বলেন, গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে গেলে সেখানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে থেকে হাজারীবাগ থানা যুবদল সভাপতি আবুল খায়ের লিটন, যুবদল নেতা হৃদয়, বিএনপি নেতা মোখলেছুর রহমান, সোলেমান আলী ও লুৎফর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

এই গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করেন রিজভী আহমেদ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে